top of page
কবিতা ।
নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠাৎ বৃষ্টি আমায় স্মৃতি কাতর করে জলভেজা বাতাস ভিজিয়ে দেয় চুল ,চিবুক আমার শাড়ির আঁচল । বাউরী বাতাস তাড়িয়ে নেয় জমাট বাধা মেঘ , চেয়েছিলাম তোমার চোখে থাকুক আষাঢ়ের মদিরা। আমি নি:শব্দ নদীর মতো আঁচল পেতে দেব আমার শরীরে কদম ফুলের ঘ্রাণ । চারিদিকে বৃষ্টি ভেজা সবুজ আরো সবুজ হবে , ত
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Jun 51 min read
সুখের শব্দ সমুহ
সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী করেছি। স্বামীর চাকুরীর সুবাদে অনেক জেলায় ঘুরেছি। চাকুরীর ক্ষেত্রেও শিক্ষা বিভাগের বিভিন্ন উইংএ কাজ করেছি। সংস্থাপন মন্ত্রণালয়ের গবেষণা সেক্টর থেকে শুরু করে ,প্রজেক্টে ,ছেলেদের কলেজে , মেয়েদের কলেজে। কোএডুকেশন কলেজে , টিচার্স ট্রেনিং কলেজে ,বিশ্ববিদ্যালয় কলেজ। শেষে গাজীপুর সর
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
May 292 min read


অবিশ্বাসের যাঁতাকলে জনগণ ।
অবিশ্বাসের যাঁতাকলে জনগণ ----- সরকার ,সরকারে আসার আগে যা বলেছে তা থেকে সরে গিয়ে অন্য ব্যাখ্যা দেয়া শুরু করেছে। তারা অনেকগুলি কমিশন সংস্কার করে আইন হিসেবে পাশ করেননি যা একসময় তাদের দাবী ছিল। কিন্তু ক্ষমতার মসনদে বসে , পুলিশ কমিশন ,মানবাধিকার কমিশন , বিচার বিভাগ ,,দূর্নীতি দমন কমিশন , গুম কমিশন সহ অনেকগুলি বিষয় সংস্কার থেকে বাধ দিয়েছেন এখন পর্যন্ত যদিও সরকার বলেছে তারা অন্যভাবে করবে। যদি করেন তাহলে এখন কেন নয় ? এখানে বলে রাখা দরকার যে ইতোমধ্যেই মানবাধিকার কমিশনের সক
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Apr 163 min read


আমরা এখন কি করবো ?
আমরা এখন কি করবো ? বি এন পি বলছে যে সব সংস্কারমূলক অধ্যাদেশ কার্যকর হলোনা তা সংসদে বিল আকারে আনা হবে। সেই বিলে কি থাকবে আমরা জানিনা । তবে এটা বোঝা যায় যে যা অকার্যকর করা হয়েছে তা বিল আকারে কতটা কার্যকর হবে ?? সংস্কারের চেয়ে কম কিছুই থাকবে বলেই মনে হয়। সংস্কার গ্রহণ করলেতো অকার্যকর করা হতো না। এটা খুব সহজে বলা যায়। তাহলে কি আমরা আবার জুলাইয়ের পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি প্রাতিষ্ঠানিকভাবে । বর্তমান সরকারের পদক্ষেপগুলো দেখে মনে হচ্ছে তারা জনসাধারণকে ধোকা দিতে শুরু করেছে।
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Apr 93 min read
পুরনো বোতলে নতুন মদ
পুরনো বোতলে নতুন মদ ----- গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের এক একবারের ভাষ্য তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে আলোড়ন তুলছে। তারা বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে সেইসব বক্তব্য ব্যাখ্যা করছেন এবং অবশ্যই তা যাদের দ্বারা পুষ্ট হয়ে করছেন কাজটি এবং তাদের কোলে ঝোল টানার চেষ্টা করছেন।। তবে এরমধ্যে দুএকজন ব্যতিক্রম আছে যারা জ্ঞানগর্ভ আলোচনা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দিয়েছেন যাতে উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নেপথ্
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Apr 23 min read
"খাল কেটে কুমির আনা "
" খাল কেটে কুমির আনা "----- বাংলা ভাষায় এটি একটি বহুল প্রচলিত প্রবাদ। প্রবাদ তৈরি হয় যুগে যুগে মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে । যখন কোন ঘটনার ফলাফল একইরকম হতে থাকে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটতে থাকে তখন মানুষ ধরেই নেয় যে ,এই করলে এই হবে। কথিত আছে যে , পানির প্রয়োজন মেটানোর জন্য খাল খনন করে নদী থেকে খালের মাধ্যমে পানি প্রবাহিত করা হয়েছিল। উদ্দেশ্য নি:সন্দহে উত্তম। পানি খালের মধ্যে দিয়ে যাবে। সেই পানি ব্যবহার করে কৃষক দুপাশে খেত খামার ফসলে সবুজ শ্যামলে ভরে তুলবে । আলপথে কৃষা
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Mar 203 min read


অর্থনৈতিক শক্তিই
নারীর অসম্মান থেকে মুক্তির পথ। আমাদের সমাজে নারী সম্মান পায়না এই কথাটি আমরা প্রায়শই শুনে থাকি। এই শোনাই কোন মিথ্যে নাই। বরং শতভাগ সত্যি । আমারা নারীরা ঘরে বাইরে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত। এই নির্যাতনের পেছনে আমাদের সামাজিক কাঠামো এবং পুরুষতান্ত্রিকতা শুধুমাত্র দায়ী নয়। এর পেছনে নারীর দায়িত্ব কম নয়। কারন সমাজের অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠী। কিছু নারী সমাজের সাথে যুদ্ধ করে নিজের আত্মসম্মান রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু পাশাপাশি নারীর ব
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Mar 183 min read


কানা আর কতবার হাইকোর্ট দেখবে ?
বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে , " কানাকে হাইকোর্ট দেখানো " এই কথাটির খুব সহজ অর্থ হচ্ছে , যে চোখে দ্যাখেনা তাকে যেটা প্রকৃত জিনিস বা স্থান নয় তাকে যেকোন স্থান বা জিনিস দেখিয়ে বলা , এটাই সেই স্থান বা জিনিস। অর্থাৎ যিনি চোখে দেখেননা তাকে বাংলা একাডেমির সামনে দাঁড়িয়ে বলা , তোমার সামনে হাইকোর্ট বুঝতে পেরেছো । যাকে বলা হলো তিনি সরল বিশ্বাসে ভেবে নিলো তার সামনেই হাইকোর্ট। আর যিনি মিথ্যে বললেন ,তিনি তাঁর বাকপটুতায় নিজেই মুগ্ধ হয়ে ভাবলেন যাক , বড় ধরনের ঠকানো গিয়েছে। আ
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Mar 173 min read


দ্রুত টিকা দিন যাতে বসন্ত না আসে
সংসদ অধিবেশন শুরু হয়ে গেছে। অপাংতেয় প্রেসিডেন্ট চুপ্পুকে পাতে দিয়ে অধিবেশন শুরুর ভাষণ দেয়ানো হয়েছে এবং তাঁকে দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট একথা বলিয়ে নেয়া হয়েছে। চুপ্পু সাহেবের কতটুকু কষ্ট হয়েছে বলতে পারবোনা । প্রবাদ আছে সাপ ছুঁচো ধরলে যদি গিলে ফ্যালে তাহলে মারা যায় আর ছেড়ে দিলে অন্ধ হয়ে যায়। দেখা যাক চুপ্পু সাহেব কতদিন ছুঁচো মুখে ধরে রাখতে পারেন। এবার আসি অন্য কথায়। সংসদ সদস্যরা শপথ নিয়েছেন অনেক আগেই । কিন্তু সংবিধান সংশোধনের সনদে শপথ নিয়েছে শুধু বিরোধীদল। শুধু
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Mar 132 min read
ক্ষত -----
একটি ভুলের ক্ষত বয়ে বেড়াতে হয় আমৃত্যু। ক্ষত ---- আফসোস হয় আমার চাদরে তোমায় জড়িয়ে ছিলাম , কোন এক বৃষ্টি ভেজা হাওয়ার খেলায়। পাহাড় মেঘের খেলায় বাতাস ছিলো ভেজা , পথের বাঁকে কুঁকড়ে যাওয়া শরীর তোমার। মায়ায় বুকের জমিন ভিজেছিল পরম মমতায় , সেদিন পাকদণ্ডী বেয়ে বাতাস উঠেছিল আচমকাই। ভুল সময় ভুল পথে পা রেখেছিল নিয়তি , বুঝিনি পথের শেষেই অপেক্ষায় আছে ফাঁদ । নুন দেয়া চায়ে চুমুক দিতে দিতে দেখেছি বৃষ্টি জলের আত্মহননের খেলা। লেকের জলে ফোটা ফোটায় নিজেকে হারায় , দিনশেষে
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Mar 101 min read


আমিই নারী
আমিই নারী ----- আমি দুনিয়া কী ভাবল তা নিয়ে বিন্দুমাত্রও পরোয়া করি না। আমি জন্মেছি এক নারী হয়ে, জন্মেছি মানুষ হয়ে, জন্মেছি ভাঙাচোরা ভাগ্য নিয়ে। তবু আমার নিজস্ব উপায়ে পরিশ্রম ,সততা ,নিষ্ঠা দিয়ে অন্যের জন্য কাজ করে গেছি।আমি ভালো থাকার চেষ্টা করে গেছি। চারপাশের মানুষগুলোকে ভালোবেসেছি । বন্ধুত্বের মর্যাদা দিয়েছি সর্বোচ্চটা দিয়ে । কিন্তু তুমি কখনোই বুঝতে পারোনি আমি কে ? আমি প্রেম। আমি আনন্দ। আমি সত্তা। আমি এক বোকা মানুষ । আমি নারী। আমি শুধু গড়ে গেছি। কখনো ধংস
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Mar 92 min read


গাড়ির পিছে গণতন্ত্র দৌড়ায় -----
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অনেক অত্যাচার অপমান সহ্য করেছেন। ২৪ এর আন্দোলনে পথে ছিলেন যার ফল পাচ্ছেন বর্তমান সরকার। তিনিই তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়াচ্ছেন। যা ফেসবুকে ভাইরাল হয়েছে। কোনদিকে রাকিবের খেয়াল নাই। গাড়িটা যেন তার ভবিষ্যৎ লিখে দেবে। অন্যদিকে জাইমা রহমানের এদেশের রাজনীতিতে কোন কনট্রিবিউশন নেই তিনি ছোট থেকে বড় হয়েছেন একটি উন্নত দেশে। তাঁকে সেখানে অনিশ্চয়তার জীবন যাপন করতে হয়নি। এদেশের ছাত্র ছত্রীদের মতো তিনি রাজপথে থেকে পুলিশের লাঠির বাড়ি খে
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Mar 12 min read
আমরা কি সবাই ল্যাংটা -----
মানুষ যখন কাপড় পরতো নাহ তখন মানুষ সভ্য হয়নি বলে বলাহত। হাজার হাজার বছরের পরিক্রমায় মানুষ সভ্য হয়েছে বলে দাবী করা হয়। শুধু তাইই নয় মাবুষ সৌন্দর্য পিপাসু বলে পোশাক আঙ্গিক পরিবর্তন হয়েছে হচ্ছে। তারপরেও আজকের পৃথিবীতে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কাপড় পরা হয়নি বললেই চলে। আমাদের দেশেও বান্দরবান জেলার গহীনে ণারীরা গরমের সময় উর্ধাঙ্গে কাপড় পরেনা কিছু উপজাতির মধ্যে। কিন্তু সেখানে নারীর ওপর অত্যাচার হয়না। তারা প্রকৃতির মানুষ হিসেবে জীবন ধারণ করে। কোন অনাচার অত্যাচার সেখানে ঘট
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Feb 282 min read
ভোরের মুখ ।-----
কন্যার মুরগী ডিম পেরেছে। তারাতো খুব খুশি তাদের সাথে আমিও খুশি কারণ তাদের উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। কন্যা যখন ডিম সংক্রান্ত আলাপ করছিল তখন নাতি স্কুল থেকে ফিরলো। ভিডিও কলে যেহেতু কথা বলছিলাম সে সামনে এসে বল্ল তাদের মুরগী ডিম দিয়েছে। চারমাস পরেই ডিম দিয়েছে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। আমার হেল্পিং হ্যান্ড কাছেই দাঁড়িয়ে ছিলো। সে বল্ল ,না না ৬ মাসের আগে মুরগী ডিম দেয়না। সে গ্রামে অনেক মুরগী পেলেছে এব্যাপারে সে বিশেষজ্ঞ। ৬ মাসের আগে মুরগী ডিম দিতেই পারেনা। কত মু
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Feb 272 min read
সুখের শব্দসুমহ
সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী করেছি। স্বামীর চাকুরীর সুবাদে অনেক জেলায় ঘুরেছি। চাকুরীর ক্ষেত্রেও শিক্ষা বিভাগের বিভিন্ন উইংএ কাজ করেছি। সংস্থাপন মন্ত্রণালয়ের গবেষণা সেক্টর থেকে শুরু করে ,প্রজেক্টে ,ছেলেদের কলেজে , মেয়েদের কলেজে। কোএডুকেশন কলেজে , টিচার্স ট্রেনিং কলেজে ,বিশ্ববিদ্যালয় কলেজ। শেষে গাজীপুর সর
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Feb 262 min read
শব্দ বাণে কেন অস্বস্তি -----
ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতাধর বলেছেন ইনকিলাব জিন্দাবাদ বলা যাবেনা। এসব বাংলা শব্দ নয়। বাংলা শব্দ ব্যবহার করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ বললে তাদের শাস্তি হবে কি-না জানিনা । যারা বলবে ইনসাফ ইনসাফ তাদের শান্তি চাওয়া হবে কি? এটাও এখন পর্যন্ত জানিনা। কারণ এগুলো নাকি উর্দু শব্দ! পাকিস্তানের শব্দ! বাংলা সাহিত্যের ছাত্রী হিসেবে জানি অনেক ভাষার সমন্বয় হয়েছে বাংলা ভাষায়। এইসব শব্দ অন্য ভাষার হলেও আমাদের বলায় ,লেখায় ব্যবহার হওয়ার ফলে সেইসব শব্দ বাংলার রুপ ধারণ করেছে এবং শব্দ সম্
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Feb 252 min read
তেল কম খাওয়া উত্তম ---
তিন মাসের মধ্যে ইউনুস পালাবে,সেন্টমার্টিন বিক্রি করে দিবে,নির্বাচন দিবে না,ক্ষমতা ছাড়াবে না,ইত্যাদী ড ইউনুসকে নিয়ে প্রতি মুহূর্তে অপপ্রচারে মুখরিত ভারতীয় মলম বেচা দল রিপাবলিক, আর তার সাথে দেশী-বিদেশী নপুংসক অপদার্থ লোভী ভারতের দালাল গুলোর মুখে ঝামা ঘষে সন্মানিত ড ইউনুস আরও সন্মানিত হয়ে বীর দর্পে আপন আলোয়ে ফিরে যাবে। দেশের পেইড দালালরা মুখে ফেনা তুলে দিয়েছিল প্রফেসর ইউনুসের নামে মিথ্যা ,কুৎসিত প্রপাগাণ্ডা চালানো কতিপয় সুশীল ও সাংবাদিক দিনরাত গান গেয়েছেন। সেই সাথে কিছু
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Feb 191 min read
Untitled
একলা পথে --- দেখতে দেখতে অনেকগুলি দিন পার হয়ে গেল । দুটো সকাল কি এক ? নাকি বদলেছে তার দিগন্তরেখায় অনেকখানি । সেইদিন ভেসে এলো স্মৃতির খেরোখাতা নিয়ে । আমি পাতা উল্টে গেলাম। প্রতিটি ছবি প্রকৃতির রঙে বিভোর । অন্ধকার মুছতে শুরু করেছে আকাশের প্রান্তরেখায় । গায়ে আলোর রেখা ফুটতে শুরু করেছে । আলো মানেই জীবন , আলো মানেই আরো কিছু সম্ভাবনা , আরো কিছু স্বপ্ন ,আরো কিছু আশা । সারারাত দুই সিটে রাজকীয় ভাবে একপ্রকার শুয়েই এস পৌঁছুলাম পাহাড়ি এক জনপদে। হামলে পড়েছিলো একরাশ বুনো গন্ধ ।
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Feb 184 min read
একলা পথে
দেখতে দেখতে অনেকগুলি দিন পার হয়ে গেল । দুটো সকাল কি এক ? নাকি বদলেছে তার দিগন্তরেখায় অনেকখানি । সেইদিন ভেসে এলো স্মৃতির খেরোখাতা নিয়ে । আমি পাতা উল্টে গেলাম। প্রতিটি ছবি প্রকৃতির রঙে বিভোর । অন্ধকার মুছতে শুরু করেছে আকাশের প্রান্তরেখায় । গায়ে আলোর রেখা ফুটতে শুরু করেছে । আলো মানেই জীবন , আলো মানেই আরো কিছু সম্ভাবনা , আরো কিছু স্বপ্ন ,আরো কিছু আশা । সারারাত দুই সিটে রাজকীয় ভাবে একপ্রকার শুয়েই এস পৌঁছুলাম পাহাড়ি এক জনপদে। হামলে পড়েছিলো একরাশ বুনো গন্ধ । শুধু যে গন্ধট
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Feb 114 min read
কবিতা
অপরিচিত ------- আকাশের এক কোণে ঝুলে আছে বিষন্ন মেঘ , শহরের মানুষেরা হাঁ করে তাকিয়ে দ্যাখে একদলা মেঘের শরীর , মনের গভীরে জেগে ওঠে বৃষ্টির প্রত্যাশা । হাঁপাতে থাকা মানুষগুলোকে হতাশ করে দিয়ে বেয়ারা বাতাস ছিঁড়ে খুঁড়ে ফ্যালে জমাট মেঘটাকে। আজও বৃষ্টি ছুঁতে পারলোনা মৃত্তিকা , আসলে চাইলেই সবকিছু ছোঁয়া যায়না । নাগরিক জীবন দোলে ঝোলানো পর্দায় , ইটের বস্তিতে জমে থাকে ক্লেদাক্ত সমীকরণ। প্রেমহীন চার দেয়াল ঘর হয়ে ওঠে না কোনদিন , তবুও নতুন মানুষের আগমন ঘটে মায়ার খেলায়। পাশাপাশি
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Feb 71 min read
bottom of page