
তেল কম খাওয়া উত্তম ---
তিন মাসের মধ্যে ইউনুস পালাবে,সেন্টমার্টিন বিক্রি করে দিবে,নির্বাচন দিবে না,ক্ষমতা ছাড়াবে না,ইত্যাদী ড ইউনুসকে নিয়ে প্রতি মুহূর্তে অপপ্রচারে মুখরিত ভারতীয় মলম বেচা দল রিপাবলিক, আর তার সাথে দেশী-বিদেশী নপুংসক অপদার্থ লোভী ভারতের দালাল গুলোর মুখে ঝামা ঘষে সন্মানিত ড ইউনুস আরও সন্মানিত হয়ে বীর দর্পে আপন আলোয়ে ফিরে যাবে।
দেশের পেইড দালালরা মুখে ফেনা তুলে দিয়েছিল প্রফেসর ইউনুসের নামে মিথ্যা ,কুৎসিত প্রপাগাণ্ডা চালানো কতিপয় সুশীল ও সাংবাদিক দিনরাত গান গেয়েছেন। সেই সাথে কিছু রাজনৈতিক নেতারাও মিথ্যা বলতে আদাজল খেয়ে লেগেছিল।
তাদের মুখে এক দলা ---ছূঁড়ে দিয়ে জুলাই অভ্যুত্থানের সরকার ভেতরে ফোকলা হয়ে যাওয়া দেশের দায়িত্ব পালন শেষে হাসিমুখে বিদায় নিলেন।
যারা অপপ্রচার করেছে এতদিন ,তারা এখন ক্ষমতাশীলদের তেল দেয়া শুরু করেছে। পাশাপাশি এতো বছরের সুবিধাভোগী
দালাল গুলো এবং মিথ্যা অপপ্রচারের পাপে হাসিনা আরও পাপের সাগরে নিমজ্জিত হয়ে গেলো।
যে সরকার যাত্রা শুরু করেছে তাদের উচিত হবে চাঁদাবাজ ও দখলবাজদের দূরে রেখে দেশের উন্নয়নে মানুষের জন্য কাজ করে যাওয়া। ক্ষমতায় এসে সবাই দেশটাকে নিজের বাপের তালুক মনে করে সেইভাবে রাজা বনে যায়।
সাংবাদিক থেকে শুরু করে সব সেক্টরে যারা আওয়ামী সরকারের সুবিধা চেটে এখন কিন্তু তারা সবচেয়ে বড় বি এন পি হয়েছে । এইসব নপুংসকদের থেকে দূরে থাকতে না পারলে তৃপ্তির ঢেকুর না উঠে বমি হয়ে যাবে। অতএব পিকচার আভি বাকী। ফাল পাড়ার সময় এখনো আসেনি।
ফেরদৌসী পারভিন
উত্তরা
১৭/২/২০২৬
Comments