top of page

কবিতা ।

Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
Jun 5
1 min read

নয়নভাগা -----


পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে

তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো ।

দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে

একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন।

আমি ভালো নেই ,একদম ভালো নেই ,

হঠাৎ বৃষ্টি আমায় স্মৃতি কাতর করে

জলভেজা বাতাস ভিজিয়ে দেয় চুল ,চিবুক

আমার শাড়ির আঁচল ।


বাউরী বাতাস তাড়িয়ে নেয় জমাট বাধা মেঘ ,

চেয়েছিলাম তোমার চোখে থাকুক আষাঢ়ের মদিরা।

আমি নি:শব্দ নদীর মতো আঁচল পেতে দেব

আমার শরীরে কদম ফুলের ঘ্রাণ ।

চারিদিকে বৃষ্টি ভেজা সবুজ আরো সবুজ হবে ,

তখনো গাছের পাতায় লেগে থাকা বৃষ্টির ফোঁটা

জল হয়ে ঝরে মৃত্তিকা বেয়ে নেমে যাবে ,

স্রোতের গভীরে জমে যাবে পলিমাটি ।


নতুন আশায় ডাহুকের চোখে ঝিলিক ,

ফসলের মাসে সবুজ প্রান্তরে

মাথা দোলাবে সোহাগী শিষ ,

আমি দেউটি জালিয়ে রাখি অন্ধকারে।

হয়তো খুঁজে পাবো নেশাধরানো উন্মাতাল ঘ্রাণ ,

হয়তো পাবোনা সোনালী শিষ ।

তবুও গরম ভাতের ওম ,

বাঁচিয়ে রাখে কৃষকের স্বপ্ন ।


ভরা ক্ষেত ডুবে গেলেও

নয়নভাগা দিয়ে সুখ খোঁজে ডুবতে থাকা কৃষক।

আমি হাঁসফাঁস করি বিভৎস স্মৃতির বেড়াজালে ,

নয়নভাগা দিয়ে ভেসেছি শুধুই অশ্রু জলে।


প্রফেসর ফেরদৌসী পারভিন

কবি ও ক্রিটিক

উত্তরা

২/ ৬ /২০২৬

 
 
 

Recent Posts

See All
রাফ খাতা

রাফ খাতা --- পাহাড় সব সময় আমার ভেতরটা ধরে টান দিয়েছে কখনো প্রচন্ড কখনো প্রচন্ডতর ভাবে । খুব অল্প বয়সে পাহাড়ের প্রেমে পড়ি । ওই ঢেউ খেলানো নি:সর্গের দিকে তাকিয়ে খেই হারিয়ে ফেলেছি বহুবার। হিমালয়ের কাছে

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page