top of page

আমরা কি সবাই ল্যাংটা -----

  • Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
    ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
  • Feb 28
  • 2 min read


মানুষ যখন কাপড় পরতো নাহ তখন মানুষ সভ্য হয়নি বলে বলাহত। হাজার হাজার বছরের পরিক্রমায় মানুষ সভ্য হয়েছে বলে দাবী করা হয়। শুধু তাইই নয় মাবুষ সৌন্দর্য পিপাসু বলে পোশাক আঙ্গিক পরিবর্তন হয়েছে হচ্ছে। তারপরেও আজকের পৃথিবীতে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কাপড় পরা হয়নি বললেই চলে। আমাদের দেশেও বান্দরবান জেলার গহীনে ণারীরা গরমের সময় উর্ধাঙ্গে কাপড় পরেনা কিছু উপজাতির মধ্যে। কিন্তু সেখানে নারীর ওপর অত্যাচার হয়না। তারা প্রকৃতির মানুষ হিসেবে জীবন ধারণ করে। কোন অনাচার অত্যাচার সেখানে ঘটেনা । তারা কিন্তু কিন্তু আমাদের তথাকথিত সভ্যতার আলোক পায়নি।

অথচ নরসিংদীতে ঘটে গেছে ভয়ংকর ঘটনা। যেসব নারীরা সস্কৃতিবান এবং আধুনিক বলে নিজেদের দাবী করে অনেক বিষয় নিয়ে উচ্চকিত হয় তারা নরসিংদীর ঘটনা নিয়ে কোন কথা বলছেন না।

যাইহোক নরসিংদীর ঘটনাটা অনুধাবন করলেই বুঝতে পারবেন কতটা ভয়াবহ অবস্থার মধ্যে আছি আমরা।

১৫ বছরের একটা বাচ্চা মেয়েকে গণধ'/র্ষণ করা হয়েছে দুই সপ্তাহ আগে। পরিবারকে থানায় মামলা করতে দেয়া হয়নি। যা জানা তা হচ্ছে কোন ডাক্তারি পরীক্ষা বা আইনের আশ্রয় নিতে দেয়া হয়নি স্থানীয় বি এন পি নেতার হস্তক্ষেপে।

স্থানীয় মেম্বার মীমাংসা করে দেয় তার মতো করে। কিন্তু মাত্র ১৫ বছরের একটি মেয়ে শিশু এই দানবদের হাত থেকে রক্ষা পায়নি। এরপরও উত্যক্ত করা হতে থাকে মেয়েটাকে। পরিবার ভীত হয় জান বাঁচাতে মেয়েটিকে দূরে আত্মীয়ের বাসায় রেখে আসার সিদ্ধান্ত নেয় তার বাবা।

কিন্তু অসহায় বাবা মেয়েটিকে নরখাদক হায়নাদের হাত থেকে বাঁচাতে পারেনি।

পথিমধ্যে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আবারও মেয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় তারপর মেয়েটিকে খুন করে লা'শ ফেলে রাখে হয় সরিষা ক্ষেতে। এর বিচার কি হবে? দুদিন চিৎকার চেচামেচি করে সবাই থেমে যাবে। নতুন কোন বিভৎস ঘটনা ঘটবে সেটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। কি বিভৎস অবস্থা!

দুইদিন হাহুতাশ হয় সোশ্যাল মিডিয়ায়। পূরো জাতি আজ বিচার দাবী করছে ফেসবুকে। ফেসবুকে বিচার হয়না। তারপর শোনা যাচ্ছে সরকার দলীয় নেতা জড়িত। সরকার গঠনের সাথে সাথে কোন দলের লোকজন যদি এতটা দূর্বিনীত হয়ে ওঠে তাহলে এই দেশ সবার জন্য দূর্বিষহ হয়ে উঠবে । হ্যা এটাই বাংলাদেশ।

গত এক সপ্তাহে পিটিয়ে মারা ,,চাঁদাবাজি ,যোগ্য মানুষকে চরম অপমান করে প্রতিষ্ঠান থেকে বের করা আরো অনেক কিছুই ঘটেছে। মন্ত্রীরা মেট্রোতে চড়ে দেখাচ্ছেন ,,বিভিন্ন ঘোষণা দিচ্ছেন। এসবের কোন দরকার নাই। দরকার বিচার দরকার নিরাপত্তা। দরকার নিজের দলকে নিয়ন্ত্রণ করা।

সমস্ত দপ্তর দলীয় লোক দিয়ে ভরে ফেললে কোন বিচারই হবেনা । নোংরা আগ্রাসী হাত সব সুন্দর গ্রাস করবে। তখনআমাদের লজ্জ্বা বলে কিছু থাকবেনা। থাকবেনা বলছি কেন ? আমাদের লজ্জ্বা নাই। আমরা সবাই ল্যাংটা। একটা গল্প মনে পড়ে গেল। রাজা দরবারে বসে আছেন। চারিদিকে পারিষদবর্গ। যে যেভাবে পারছে তেল ,ঘি ,বাটার মালিশ করছে। রাজা মশাই যে কাজটা করেছেন তার তুলনাই হয়না। ব্যাটারে একেবারে ঘার ধরে বের করেছেন । অন্যজন মহারাজ আপনার পছন্দের তুলনা নাই। ইনি একেবারে --- ইত্যাদি ইত্যাদি।

দরবারের কাছেকাছি দাঁড়িয়ে থাকা একটি ছোট শিশু বলে উঠলো ,রাজা মশাই ,রাজা মশাই তমোর জামা কোথায় ? তুমি ল্যাংটা কেন ?

কোন মেয়ে শিশু এসে যেন না বলে যাদের মেয়ে আছে তাদের ধর্ষণের জন্য দিন । এটাই আমাদের চাওয়া। তাহলে ? আমরা কি বলবো

ল্যাংটার আবার লজ্জ্বা কি ?


ফেরদৌসী পারভিন

২৭ ২ ,২০২৬

উত্তরা ।

 
 
 

Recent Posts

See All
কবিতা ।

নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠ

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page