top of page

ক্ষত -----

  • Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
    ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
  • Mar 10
  • 1 min read

একটি ভুলের ক্ষত বয়ে বেড়াতে হয় আমৃত্যু।


ক্ষত ----


আফসোস হয় আমার চাদরে তোমায় জড়িয়ে ছিলাম ,

কোন এক বৃষ্টি ভেজা হাওয়ার খেলায়।

পাহাড় মেঘের খেলায় বাতাস ছিলো ভেজা ,

পথের বাঁকে কুঁকড়ে যাওয়া শরীর তোমার।

মায়ায় বুকের জমিন ভিজেছিল পরম মমতায় ,

সেদিন পাকদণ্ডী বেয়ে বাতাস উঠেছিল আচমকাই।

ভুল সময় ভুল পথে পা রেখেছিল নিয়তি ,

বুঝিনি পথের শেষেই অপেক্ষায় আছে ফাঁদ ।


নুন দেয়া চায়ে চুমুক দিতে দিতে দেখেছি

বৃষ্টি জলের আত্মহননের খেলা।

লেকের জলে ফোটা ফোটায় নিজেকে হারায় ,

দিনশেষে পানকৌড়ি মেতেছে ডুবসাঁতার খেলায়।

চায়ে ঠোঁট ডুবিয়ে ভিজি একলা আমি ,

ভূবণ মাঝি কি অবলীলায় ঘরে ফিরে যায়।

মন ভালো করা ছবি হয় দিগন্তের ক্যানভাসে

আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় নি:সাড়ে।


সেদিন মেঘভাঙা আকাশে চাঁদ উঠেছিল

প্রতিবিম্বিত ছায়া ভাঙছিল জলের ঢেউয়ে।

মন ভালো করা রাতের কথকতা বাতাসে ছড়িয়ে ,

জড়িয়ে রেখেছিল সঙ্গোপনে জল টলমল চাঁদ।

তখনো জানিনা নিয়তি কোথায় এনেছে আমায়

ফিরে গেলাম দুদিনের সংসারে সন্ধ্যের পাখায়।

ঘরের লাগায়া ঝুল বারান্দা ঝুলে আছে পানির ওপর

দাঁড়িয়ে দেখি অচেনা রাতের প্রহর।


পথের পাশে আর্বজনায় পড়ে থাকা

ফণীমনসার গাছ নিয়ে এসেছি পরম ভালোবাসায়।

অসাবধানতায় সুযোগে ফণীমনসার কাঁটা বিঁধালো পায়ে

রক্তাক্ত হোলো পায়ের পাতায় ক্ষত।

যেখানে পরম যত্নে আলতায় রাঙিয়ে ছিলাম ,

সমস্ত ঘরটাকে মনে হলো ফণীমনুসার বাগান।

ভুল করে ঢুকে পড়েছি কন্টকময় আবর্জনার রাজ্যে ,

আমার সারথি ভুল পথে এনেছে আমায়।


বিশ্বাস করে নির্ভার আমি বুঝতে পারিনি

নিয়তি না লোভের খেলা আমায় নি:শেষ করে দেবে ।

নি:শব্দে শরীরে ছড়িয়ে পড়বে ফণীমনসার বিষ ,

ক্ষতে বিষের যন্ত্রণা চুপিসারে বয়ে চলি অর্হনিশ।

বিষাক্ত কীট দংশন করে যাপিত জীবনের চারিধার ,

ভুল পথের মাশুলে লেখা ছিল ভুল গল্পের পারাবার।


প্রফেসর ফেরদৌসী পারভিন

উত্তরা

১০ / ৩ ২০২৬

উত্তরা

 
 
 

Recent Posts

See All
কবিতা ।

নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠ

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page