top of page

মেয়াদোত্তীর্ণ

  • Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
    ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
  • Jul 15, 2024
  • 1 min read


সান ব্লকের টিউব হাতে নিয়ে দেখি

ডেট এক্সপায়ার করে গেছে ,

এটি আর ব্যবহার করা যাবেনা ,

যদিও তখনো পুড়োটাই ছিল,

পড়েই ছিল ব্যবহার করা হয়নি ।

ভাগ্যিস !

কেনার সময় ডেট দেখার কথা মনে ছিলনা ।

দেখলে হয়তো কেনা হতো না ,খুবই সাধারণ মানের ।

দোকানী বলছিলো ভালো করেছে ম্যাডাম নিয়ে দেখতে পারেন ।

সেই নেয়া ।

এরপর থেকে পরেই আছে ।

আমি যা ব্যবহার করি তা পরবর্তীতে কিনে নিই

পরিচিত শপ থেকে ।


আজ দেখি এটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ ,

দোকানীকে বিশ্বাস করে ঠকেছি ,পড়ে দেখিনি গায়ের লেখা ।

প্রতিনিয়ত ঠকে যাই বন্ধুর কথায় ,নেতার কথায় ,

ঠকে যাই প্রিয়জনের কথায় ,প্রেমিকের কথায় ।


অনেক সময় সর্ম্পকও অনেক আগে থেকেই

মেয়াদোত্তীর্ণ থাকে ,

মানুষগুলো নিজের লেভেলটা দেখতে দেয়না ,

অনেকের সংস্পর্শে এসে অনেক আগেই নিজের অসারতা

প্রমাণ করেছে নানাভাবে ।

তারপরেও লোভের আড়ালে ঢেকে ,মেয়াদোত্তীর্ণ লেখা

ঘুরে বেড়ায় মানুষের মুখোশে ।

মানুষের বিশ্বাসের আস্থায় থাবা বাড়ায় ,

ক্ষতগ্রস্থ হয় বিশ্বাস করা অতি সাধারণ্যে ।

মেয়াদোত্তীর্ণ মানুষরুপি পণ্যের ক্ষত সারাতে

এক জীবন কেটে যায় ।

মেয়াদোত্তীর্ণ মানুষ ফেলে দিতে হয় পরিতক্তের ভাগারে ,

সর্ম্পকও আজকের দিনে মেয়াদোত্তীর্ণ হয় মিথ্যার আড়ম্বরে ।


ফেরদৌসী পারভিন

উত্তরা ।

১৫,৭,২০২৪

 
 
 

Recent Posts

See All
কবিতা ।

নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠ

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page