top of page

মেঘের সমুদ্দুরে

  • Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
    ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
  • Nov 13, 2024
  • 1 min read

এমন একটা মেঘের সমুদ্দুর পেলে , পায়ের নুপুর খুলে দিতাম মেঘের ভাঁজে ।

শরীরের সমস্ত বোঝা নামিয়ে

ডুব সাঁতারে খুঁজে নিতাম সেই ঝিনুকটা ,

যেখানে একটি গোলাপি মুক্তো রেখে দিয়েছো

আমার অনামিকা সাজবে বলে ।

পূব দিক ,রাঙা চেলি খুলে দেবে সহসা !

আমি তখন মেঘ স্নানে শুদ্ধ হয়ে ,

কপালে এঁকে নেব প্রথম আবীর ,

সারা সিঁথি জুড়ে জ্বল জ্বল করবে অনাঘ্রাতা অরুণাভ।

আমরা যুগলে প্রথম প্রেমের পাঠ নেব মেঘ সমুদ্দুরে প্রকৃতির অনুসঙ সম।

পৃথিবীর বয়স তখন বেড়ে যাবে আরো একদিন

উত্তুরে হাওয়ায় বেজে উঠবে জীবনের যত বীণ


ফেরদৌসী পারভিন

উত্তরা


মেঘের সমুদ্দুরে

৩ /১১/২০২৪

 
 
 

Recent Posts

See All
কবিতা ।

নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠ

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page