top of page

কন্যাসম কন্যারা -----

  • Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
    ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
  • Jun 8, 2024
  • 2 min read

আমার ছাত্রীদের সবসময় আমার মেয়ে বলি বা মেয়েরা বলি । একবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্স ফাইনাল ইয়ারের প্রশ্ন মডারেশন করছি আমি দলের প্রধান । প্রসঙ্গক্রমে কোন একটি কথায় আমি বলছি ,আমার মেয়েরা এবার খুব ভালো করেছে । দলের একজন শুনে বললেন , আমিতো জানি আপনার একটা মেয়ে । সেও বাইরে থাকে । তাহলে বার বার আমার মেয়েরা বলছেন। ম্যাডাম আপনার কয়টা মেয়ে ? আমি বললাম ঠিকই জানেন আমার একটি মেয়ে এবং সে বাইরে । এই সব মেয়েরা আমার কলেজের এরাওতো আমার মেয়ে তাই না ? উনি কিছু বললেন না শুধু হাসলেন ।

আমি ভুল বলিনি । আমার সার্জারির পর আমার মেয়েদের উদ্বিগ্নতা আমাকে ছুঁয়ে গেছে । অনেকেই জানতে চেয়েছে আমার কোন সমস্যা হচ্ছে কিনা । আমার যে কোন প্রয়োজনে তাদের বলতে । তারা চেষ্টা করবে আমার পাশে থাকতে । নাজমা নেত্রকোনা থেকে খুবই চিন্তিত আমাকে নিয়ে । আমি একা থাকি । কে আমার দেখাশোনা করছে ?

সিফাত ভয়ে ফোন করছে না আমি কথা বলতে পারবো কিনা । দুদিন আগে ফোন করে বার বার বলতে থাকে একটা ফোন করবেন ম্যাডাম আমি হাজির হয়ে যাব । আমার বিশেষ কোন খাবার খেতে ইচ্ছে করছে কিনা ? সে পাঠানোর ব্যবস্থা করবে । তাকে আশ্বাস দিলাম লাগলে বলবো । ঢাকা শহরে দুপ্রান্তে থাকি আমরা । উত্তরার যানজট এখন রীতিমত ফেমাস হয়ে গেছে । বললাম ,না বাবা আসতে হবে না । আমার অসুবিধা হচ্ছে না এবং সুস্থ হয়ে উঠছি ।

শারিরীক কষ্টের মাঝেও মন ভরে গেল কন্যাসম ছাত্রীদের ভালোবাসায় । তাদের হৃদয় ছোঁয়া উদ্বিগ্নতা আমার জন্য । তাইতো পৃথিবী এতো সুন্দর ।

আত্মীয়স্বজন তো আছেই ।

আরো একজন , আমার গুল্টু । ভিডিও কলে চিন্তিত মুখ নিয়ে বলল, তোমার টেককেয়ার করছে কে ? তোমার সার্জারি হয়েছে । এখন তোমার টেককেয়ার দরকার । ইউ নিড টেককেয়ার । এরই নামই বোধহয় জীবন । আর এ জন্যই বেঁচে থাকা । কচি কন্ঠের আবেগ শত সহস্র শব্দে ধ্বনিত হতে থাকলো ইথারে ।

অনুরণন ছড়ালো আমার একলা ঘরের কড়িবর্গায় ।

উত্তরা

12/ 10 /2021

 
 
 

Recent Posts

See All
কবিতা ।

নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠ

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page