top of page

কবিতা

  • Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
    ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
  • Feb 7
  • 1 min read

অপরিচিত -------


আকাশের এক কোণে ঝুলে আছে বিষন্ন মেঘ ,

শহরের মানুষেরা হাঁ করে তাকিয়ে দ্যাখে

একদলা মেঘের শরীর ,

মনের গভীরে জেগে ওঠে বৃষ্টির প্রত্যাশা ।

হাঁপাতে থাকা মানুষগুলোকে হতাশ করে দিয়ে

বেয়ারা বাতাস ছিঁড়ে খুঁড়ে ফ্যালে জমাট মেঘটাকে।

আজও বৃষ্টি ছুঁতে পারলোনা মৃত্তিকা ,

আসলে চাইলেই সবকিছু ছোঁয়া যায়না ।


নাগরিক জীবন দোলে ঝোলানো পর্দায় ,

ইটের বস্তিতে জমে থাকে ক্লেদাক্ত সমীকরণ।

প্রেমহীন চার দেয়াল ঘর হয়ে ওঠে না কোনদিন ,

তবুও নতুন মানুষের আগমন ঘটে মায়ার খেলায়।

পাশাপাশি তবু কেউ কাউকে চেনেনা ,

প্রতিটি জানালার ফাঁক গলে ঢুকে যায়

দিনের শেষ আলো ,

আরো একটি দিন ঢুকে যাচ্ছে মহাকালের গর্ভে।


সবকিছুই ঢেকে দেয় মহাকাল

এখন শুধুই চলে যাওয়া পথের বাঁকে দাঁড়িয়ে ।

বিষন্নতার ছবি আঁকে দেয়ালে দেয়ালে ,

শেষ বিদায়ের আলোর ঝলক ।

বাতাসের ভাঙা সুরে যাপিত জীবনের আর্তনাদ ,

আঁধারের আলপনায় এঁকে যায় কষ্টের গ্রাফিতি।

বড় কষ্টে আছে পরিযায়ী মানুষেরা ,

প্রতিদিন তারা চিবুকের দূরত্বেও অপরিচিত থেকে যায়।


ফেরদৌসী পারভিন

২, ২ ,,২০২৬

উত্তরা।

 
 
 

Recent Posts

See All
কবিতা ।

নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠ

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page