top of page

কবিতা

  • Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
    ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
  • Aug 10, 2024
  • 1 min read

স্বপ্ন --------


গুলি করে দিলে ঠিক বুকের মধ্যিখানে !

আমিতো শুধু দুহাত দুদিকে প্রসারিত করে

বুকের কখানা হাড় দেখাতে চেয়েছিলাম ,

বুক পেতে দিয়েছিলাম আমার ভাইয়ের সামনে ।

তুমিতো জানো টিউশনির পয়সায় পেটে জামিন দেয়া যায়

হাড়গোড় ঢাকা যায়না শক্ত ম্যাসলের আড়ালে।


অভাবের সাথে চির দোস্তি জীবনের ,

তারপরেও অবুঝ মন স্বপ্নের ফানুস ওড়ায় ।

লেখাপড়ার সাধ হয়েছিল তাই ছোট্টবেলায় ,

পেটের ক্ষুধাকে ভুলে থেকেছি কালো অক্ষরের ভেতরে ।

গোপন ইচ্ছেই লালন করেছি স্বপ্নের চাকুরি ,

বোনের চাওয়া উসকে দিয়েছে সে ইচ্ছের ঘুড়ি ।


সেই স্বপ্নের কথা বলতেই এসেছিলাম ,

আমার প্রতিবিম্বের মুখোমুখি দাঁড়িয়ে বুক কাঁপেনি এতটুকুন

তোমার সাথে তোমাদের সাথে কোন বিরোধ নেই

আমার , আমাদের স্বপ্নের ।

তবুও তুমি গুলি করে দিলে !

আমিতো শুধু বুক পেতে দিয়েছিলাম

আমার বুকের হাড় কখানা দেখবে বলে।

আমি দেখেছি হায়েনার মুখের গড়িয়ে পড়া রক্ত ,

আমি দেখেছি মানুষের মুখ বদলে হয়েছে

হিংস্র জানোয়ারে অনুরক্ত ।

বিম্বিত আয়নায় আমি কোন মানুষের মুখ দেখিনি ,

শুণ্য শাখায় বসন্ত আবার হাসবেই প্রিয় জননী ,জন্মভূমি ।



ফেরদৌসী পারভিন ।

২৬ / ৭/২০২৪

 
 
 

Recent Posts

See All
কবিতা ।

নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠ

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page